বেবি শার্ক সিনেমা বানাচ্ছে প্যারামাউন্ট

১৭ ফেব্রুয়ারি, ২০২২ ০১:৫০  
মাত্র এক মাস আগে অরিজিনাল বেবি শার্ক ভিডিও ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়েছে। ভিডিওটি ১০ বিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এখন বেবি শার্ক নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। ২০২৩ সালে এই সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্যারামাউন্ট। খবর এনগ্যাজেট। সিনেমাটি প্রোডিউস করেছে নিকলোডিওন অ্যানিমেশন ও ক্রিয়েটর দ্য পিংকফং কোম্পানি, তবে স্ক্রিপ্ট, প্লট ইত্যাদি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে চরিত্র ইতিমধ্যেই সিনেমাতে দেখা গেছে। নেটফ্লিক্সে পিংকফং এবং বেবি শার্ক দেখা গেছে। প্যারামাউন্ট জানিয়েছে, ফিচার লেন্থের সিমেমাটি মাত্র এক ঘন্টার হবে। বেবি শার্ক অবশ্য ‘বেবি শার্ক’স বিগ শো’ নামে কোরিয়ান টেলিভিশনে টিভি সিরিজ হিসেবে প্রচার করা হয়। শিশু-কিশোরদের প্রোগ্রাম হিসেবে সিরিজটি প্যারামাউন্ট প্লাস কর্তৃক ঘোষণা করা হয়। ডিবিটেক/বিএমটি